এক সপ্তাহে ২৮ জেলায় নতুন ডিসি নিয়োগ

আরও ৮ জেলায় নতুন জেলা প্রশাসক

MIZANUR RAHMAN
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৩ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ফটো কোলাজ: বাংলাবাজার পত্রিকা
ফটো কোলাজ: বাংলাবাজার পত্রিকা

আরও আট জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়- মেহেরপুর, জামালপুর, শেরপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১১ মে থেকে ৭২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা

এর আগে গত ৬ জুলাই ঢাকাসহ ১০ জেলায় এবং রোববার আরও ১০ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি করে পাঠানো হয়। 

এক সপ্তাহের মধ্যে ২৮ জেলায় ডিসি পদে পরিবর্তন এলো।

আরও পড়ুন: তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী