বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছে খাদ্য মন্ত্রণালয়
নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে খাদ্য মন্ত্রণালয়কে প্রাতিষ্ঠানিকভাবে ২০২৩ সালের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয় বলে সোমবার (২৪ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আরও পড়ুন: বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে লাহোর
চিঠিতে সিনিয়র সচিব লেখেন, নীতি ও পদ্ধতির সংস্কার করে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিপুল পরিমাণ আর্থিক সাশ্রয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আপনার প্রতিষ্ঠানের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ জুলাই বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করবেন।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী





