কোনাবাড়িতে মধ্য রাতে আগুনে পড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১২ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে ১টি ফার্মেসী, ৩টি মুদি দোকান ও ৩টি ভাঙ্গারীর দোকান রয়েছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে কোনাবাড়ির দেওয়ালীয়াবাড়ির ১নং ভান্ডারীর গলিতে অগ্নিকান্ডের এঘটনা ঘটে। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০

কোনাবাড়ি মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম জানান, শনিবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে কোনাবাড়ির দেওয়ালীয়াবাড়ির ১নং ভান্ডারীর গলিতে আগুন লাগে। খবর পেয়ে ৪টার দিকে কোনাবাড়ি মডার্ণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪টা ১০মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় ৪টা ৩০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি সাড়ে ৫টায় নির্বাপন হয়। প্রাথমিক ভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ৫লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে ও ১০লাখ টাকার মালামাল আগুনের হাত থেকে রক্ষা করা গেছে। প্রাথমিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।