তুরাগে নৌকা ভ্রমণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে তুরাগে নৌকা ভ্রমণে যান তিনি।

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা

বৃষ্টির মধ্যেই আমিন বাজার এলাকায় তুরাগে নৌকা ভ্রমণ করেন ম্যাক্রোঁ। এ সময় তিনি নৌকা বাইচও উপভোগ করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে (সোমবার) ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।  

আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকা সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এর আগে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দেন ম্যাক্রোঁ। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, ৩৩ বছর পর  ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।