দৌলতদিয়া-পাটুরিয়ায় আবার ফেরি চলাচল শুরু

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৪ | আপডেট: ১২:০৮ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায়  ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব‍্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ।

এর আগে ঘন কুয়াশায় কারণে বুধবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব‍্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত দেড়টায় ঘন কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার সকালে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ৯টি ট্রাকসহ ডুবে যায় রজনীগন্ধা নামের ছোট ফেরি। এ সময় ফেরিতে থাকা স্টাফসহ ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ফেরিটির সহকারী চালক হুমায়ুন কবির।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক রহমান