পরিবেশ অধিদপ্তরের পরিচালক নজমুল ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান।
আরও পড়ুন: অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
একদিন না যেতেই বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান স্বামী-স্ত্রী উভয়েরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান: মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়
তিনি বলেন, গতকাল মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সের বাসায় স্বামী-স্ত্রী উভয় অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় অসুস্থ হয়ে স্ত্রী নাহিদ বিনতে আলম আজকে বিএসএসএমইউ-তে মারা যায়।
তিনি আরও জানান, তাদের কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি করে নজমুল হাসানের মৃতদেহ সকালে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সৈয়দ নজমুল আহসান পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক ছিলেন। এ দম্পতির দুই মেয়ে রয়েছে - একজনের বয়স ১২ আরেক জনের বয়স ১৫।
সৈয়দ নজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।





