জুলাই অভ্যুত্থানে আহতদের পূর্ণাঙ্গ বিচার চেয়ে

৭ দফা দাবিতে শিশু মেলার সামনের সড়ক অবরোধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাত দফা দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। আহতদের অনেকে রাস্তায় বসে ও শুয়ে পড়েন। এতে উভয়দিকের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 তাদের সাত দফা দাবিগুলো হলো-

আরও পড়ুন: ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১. ২৪’র যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। 

২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপরসারণপূর্বক গ্রেপ্তার। 

আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব

৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। 

৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। 

৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি সুসংহত করতে হবে।

আহতরা গতকাল শনিবার বিকাল থেকে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন বলেও জানান তারা।