পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৩:১৫ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশান-১ নম্বরে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ফ্ল্যাটটির দলিলমূল্য ৫৭ লক্ষ টাকা বলে দুদকের জব্দের আবেদন সূত্রে জানা গেছে।

একইসঙ্গে ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাটের দেখভালের জন্য রিসিভার নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ‘আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে’

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সায়মা ওয়াজেদ এর স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য জব্দ এবং রিসিভার নিয়োগের আদেশ হওয়া আবশ্যক।