তিন দফা দাবি নিয়ে শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ, শাহবাগে তীব্র যানজট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ।

তিনি বলেন, এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।

আরও পড়ুন: আইটি-সেমিকন্ডাক্টর ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর আশাবাদ তারেক রহমানের

মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে পাঁচ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

আরও পড়ুন: আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন বিএনপির প্রতিনিধি মোঃ ইসমাইল জবিউল্লাহ

  • ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না।
  • কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
  • দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।