১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন নুর। তবে তিনি এখনও গণমাধ্যমের সামনে কথা বলতে পারবেন না। নুরকে অন্য একটি হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা রয়েছে এবং বিষয়টি দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এরপর থেকেই তিনি ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ ইউনিট (আইসিইউ) এবং পরবর্তীতে কেবিনে ভর্তি ছিলেন।