বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) মঙ্গলবার বাংলাদেশ পুলিশের আইজিপি, বাহারুল আলম বিপিএম-এর সাথে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও কর্মদক্ষতা উন্নয়নের জন্য ৪৯টি কম্পিউটার এবং ৪৯টি প্রিন্টার প্রদান করা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নথিপত্রে মহামান্য এবং মাননীয় শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত
আইজিপি বাহারুল আলম রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ পুলিশের সহযোগিতা চীনের সাথে অব্যাহত থাকবে।”
চীনের রাষ্ট্রদূত এসময় বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আইজিপির সহযোগিতা কামনা করেন। আইজিপি এই বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: গাসিকের মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহার
সাক্ষাতকালে চীন দূতাবাস ও বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





