জুলাই সনদ অনুষ্ঠানের সময় ড্রোন উড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি
ছবিঃ সংগৃহীত
আগামীকাল ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায়।
এদিন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সশরীরে উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তার।
আরও পড়ুন: ‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে’
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে সরকারি নির্দেশনা অনুযায়ী এ সময়ে কোনোপ্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনের প্রেস উইং জানিয়েছে, আগামীকাল অনুষ্ঠানে অংশগ্রহণ ও নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট সকলকে এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ





