এইচএসসি ও সমমানের ফলাফল নিয়ে যা বলছেন শিক্ষা উপদেষ্টা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে এবার পাসের হার ও জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার (সি আর আবরার) জানান, ফলাফলের এই পতনের কারণ অনুসন্ধানে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক বিশ্লেষণ করা হবে।
তিনি বলেন, এবারের এইচএসসির ফলাফল কিছুটা অস্বস্তিকর। শিক্ষা মন্ত্রণালয় এর দায় এড়াতে পারে না। তবে ফলাফল বাস্তবভিত্তিক। এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে আমরা তথ্যনির্ভর পর্যালোচনা করব। আমরা চাই, শিক্ষার ফলাফল যেন বাস্তবতার প্রতিফলন হয়। আগে পাসের হার ও জিপিএ-৫ সংখ্যাকেই মানদণ্ড হিসেবে ধরা হতো। সেই প্রবণতা বদলানো দরকার। শেখার ঘাটতি আড়াল করে ভালো ফল দেখানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত
উপদেষ্টা জানান, শিক্ষকদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, যেন সীমান্তরেখায় থাকা শিক্ষার্থীদের মূল্যায়নে ন্যায্যতা বজায় থাকে।
গড় পাসের হার ৫৮.৮৩% (গতবার ৭৭.৭৮%), কমেছে: প্রায় ১৯ শতাংশ, মোট পরীক্ষার্থী: ১২,৩৫,৬৬১ জন, পাস করেছে: ৭,২৬,৯৬০ জন, ফেল করেছে: ৫,০৮,৭০১ জন,জিপিএ–৫ প্রাপ্ত: ৬৯,০৯৭ জন (গত বছর ১,৪৫,৯১১ জন)
আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী
বোর্ডভিত্তিক পাসের হার, ঢাকা বোর্ড: ৬৪.৬২%, bরাজশাহী বোর্ড: ৫৯.৪০%, কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬%, যশোর বোর্ড: ৫০.২০%, চট্টগ্রাম বোর্ড: ৫২.৫৭%, বরিশাল বোর্ড: ৬২.৫৭%, সিলেট বোর্ড: ৫১.৮৬%, দিনাজপুর বোর্ড: ৫৭.৪৯%, ময়মনসিংহ বোর্ড: ৫১.৫৪%, মাদরাসা শিক্ষা বোর্ড: ৭৫.৬১%, কারিগরি শিক্ষা বোর্ড: ৬২.৬৭%
এবারের পরীক্ষায় মেয়েরা পাসের হার ও জিপিএ–৫ উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর ২০২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে, আর ৩৪৫টি প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।





