নির্বাচনে নিরাপত্তায় আনসার বাহিনী সবচেয়ে বড় ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় আনসার বাহিনী সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন শেষে সংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
তিনি বলেন, এবার নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় সরাসরি একজন আনসার সদস্য মোতায়েন থাকবেন বলে জানান উপদেষ্টা।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
এ সময় তিনি আরও জানান, নির্বাচনের আগেই লুট হওয়া বেশির ভাগ অস্ত্র উদ্ধার করা যাবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ধারাবাহিক উদ্ধার অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।





