যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ঘোষণা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয়করণের দাবিতে আজ দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

শিক্ষক নেতারা অভিযোগ করেন, সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষককে অবহেলা করছে এবং জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। তারা আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষক সমাজকে কর্মস্থলে ফেরার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব শিক্ষক।

আরও পড়ুন: অক্টোবরে নবম পে স্কেলের বেতন, অপেক্ষায় এমপিওভুক্ত শিক্ষকরা

আন্দোলনরত শিক্ষকদের দাবি, প্রশাসনিক জটিলতা ও ব্যক্তিগত প্রতিহিংসার কারণে জাতীয়করণের কাজ আটকে রাখা হয়েছে। ঘোষণার নয় মাস পার হলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।