‘বিএনপি ও জামায়াত এক চামচ করে পেলো, জনগণের প্লেট খালি’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নির্ধারণের প্রক্রিয়ায় বিএনপি ও জামায়াতকে খুশি করার চেষ্টা করলেও জনগণের পাতে কিছুই পৌঁছায়নি।
শুক্রবার রাত এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকার তরকারির বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ, এক চামচ করে ভাগ করে দিয়েছে। বিএনপিকে এক চামচ, জামায়াতকে এক চামচ, কিন্তু জনগণের প্লেট খালি।”
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
তিনি আরও বলেন, “আমরা চাইেছিলাম গণঅভ্যুত্থানের পর ‘৭২-এর সংবিধান সংশোধন করে জনগণের কাঠামো নিয়ে আসা হোক। যাতে কেউ নতুন করে জনগণের ওপর গুলি চালাতে না পারে। কিন্তু এক হাসিনা চলে গেলে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজায় কড়া নাড়ছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকার ড্রাফট আমাদের দেখিয়েছে না, ক্ষমতার একপক্ষীয় আদেশ জারি করেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দ্যেশ করে তিনি বলেন, “উনি যদি জনগণকে মাথায় রাখতেন, এমন আদেশ ড্রাফট হতো না।”
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
তিনি আরও বলেন, বিএনপি সংস্কার কমিশনে ভেটো দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করেছে। নৈতিক ভিত্তি না পেয়েও এনসিপি আইনি ভিত্তি অর্জন করেছে।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।





