দোয়া চাইলেন তামিম ইকবাল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় রাজধানীতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বাদ যোহর ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে গুলশান আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

দোয়া মাহফিল শেষে গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান এলাকা এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে হতদরিদ্র, পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে অংশ নেন— বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব।

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

এছাড়া আরও উপস্থিত ছিলেন— কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোয়াইব হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মশিউর রহমান মহান।

দোয়ার সময় অংশগ্রহণকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা করেন।