সিভিল এভিয়েশন একাডেমিতে “Security Culture in Aviation” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিভিল এভিয়েশন একাডেমিতে বুধবার “Security Culture in Aviation” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন খাতে নিরাপত্তা সংস্কৃতি আরও শক্তিশালী এবং কার্যকর করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইকাও (ICAO) ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী, যিনি বিমান নিরাপত্তা সংস্কৃতির গুরুত্ব, চ্যালেঞ্জ ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন: ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো: আসিফ ইকবালসহ সিভিল এভিয়েশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। বক্তব্য প্রদানকালে বেবিচকের সদস্য (নিরাপত্তা) বিমানবন্দর ও বিমান পরিচালনার বিভিন্ন স্তরে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং কর্মীদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিমানবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং এভিয়েশন নিরাপত্তা সংস্কৃতি আরও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন

সিভিল এভিয়েশন একাডেমি নিয়মিতভাবে দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত জনবলের মাঝে নিরাপত্তা সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা আয়োজন করে আসছে।