অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করল সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হঠাৎ বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সরকার সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেকেই, যারা কাম্য নয়, তারা এসে হাজির হতে পারে। এ জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। যারা বৈধ উদ্দেশ্য নিয়ে আসবেন, তাদের আসতে দেওয়া হবে।”
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিও সম্পর্কেও মন্তব্য করেন। তিনি জানান, “পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। যে তিনটি শর্ত রয়েছে, সেগুলো পূরণ না হলে আমরা অংশগ্রহণ করব না। প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না। দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ বা কথাবার্তা সম্ভব নয়, সেই শর্ত পূরণ না হলে আমরা যাব না। এরপর আমরা চিন্তাভাবনা করব।”
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
মায়ানমার সীমান্তে সংঘাতের বিষয়ে তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানো। গ্রাউন্ডে যারা আছেন, তারা কী করছেন তা ঘণ্টায় ঘণ্টায় আমার কাছে জানা নেই। বিষয়টি ড. খলিলুর রহমান দেখছেন। তিনি দেশে এলে বিস্তারিত জানাতে পারবেন।”





