হাদির বড় ভাইকে যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনার নিয়োগ
আততায়ীর গুলিতে নিহত ছাত্রনেতা ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম, যুক্তরাজ্যে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে এই নিয়োগ কার্যকর করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। চুক্তির মেয়াদে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি–বিধান অনুসারে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
নিয়োগ আদেশে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় স্বার্থ ও প্রশাসনিক প্রয়োজনে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি দ্রুতই দায়িত্ব গ্রহণের জন্য লন্ডনে অবস্থানরত বাংলাদেশ মিশনের সঙ্গে সমন্বয় করবেন।
আরও পড়ুন: স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী





