যমুনা ঘিরে উত্তেজনা, নিরাপত্তায় রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৪৩ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায়।

আরও পড়ুন: ৯ম পে স্কেলের গেজেট দাবিতে সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না।