সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪০ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ ও নতুন সরকার গঠনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ গ্রহণ করবেন। এরপর ওই দিনই বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০ জেলায় দুই শতাধিক সহিংসতা: নিহত ৩

আসিফ নজরুল বলেন, “বর্তমান পরিস্থিতিতে সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন।” তিনি আরও জানান, শপথ গ্রহণের পরপরই সংসদ সদস্যরা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ আগে থেকেই গণমাধ্যমকর্মীদের এই ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

আরও পড়ুন: সরকার ছোট করার পরিকল্পনা, বিএনপির মন্ত্রিসভায় কারা থাকতে পারেন?