বাংলাদেশ সচিবালয়-এ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শপথ গ্রহণের পরদিনই বুধবার বিকেলে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বিকেল ৩টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে বৈঠক শুরু হয়, যা ছিল সরকারের প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এদিন সচিবালয়ে উপস্থিত ছিলেন। নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় শেষে তারা নির্ধারিত সময়ের আগেই ১ নম্বর ভবনে যোগ দেন।

সকালের শুরু থেকেই সচিবালয়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়। পাশাপাশি সচিবালয়ে প্রবেশে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়।

আরও পড়ুন: আসিফ আকবরের মন্তব্যের কঠোর সমালোচনা রাশেদ খাঁনের