প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

তিনি জানান, আগামী শনিবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ে অফিস করবেন। এ সময় সংশ্লিষ্ট সবাইকে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী। এদিন ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন তিনি। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রশংসিত হয়েছে। এছাড়া বৈঠকে মন্ত্রীদের বাহুল্য খরচ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি।