বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সাথে ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫০ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বিটিআরসি’র পক্ষে মহাপরিচালক (প্রশাসন) ও যুগ্ম-সচিব মোঃ মেহেদী-উল-সহিদ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী যৌথভাবে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

চুক্তির আওতায় বিটিআরসি’র সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় সুবিধা পাবেন। পাশাপাশি বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ এবং অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও থাকবে।

স্বাক্ষর অনুষ্ঠানে বিটিআরসি’র উপপরিচালক মোঃ আশরাফুল আলম, জ্যেষ্ঠ সহকারী পরিচালক অরূপ বাড়ই উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট) মোঃ আমিনুল ইসলাম সুমন, কর্পোরেট এক্সিকিউটিভ মো. জুনায়েদ হাসান ও রাবেয়া সুলতানাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

এই চুক্তির মাধ্যমে বিটিআরসি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।