সরিয়ে দেওয়া হলো তাজুলকে

নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন: দেরিতে অফিসে এলে শাস্তি: আইন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

এতে বলা হয়, অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা, বেতন-ভাতা ও সুবিধা পাবেন নতুন চিফ প্রসিকিউটর। এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

আরও পড়ুন: একই সাথে ৯ সচিবের নিয়োগ বাতিল