দুষ্কৃতিকারীর গুলিতে বিএনপি নেতা শফিকুর রহমান আহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২১ পূর্বাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ঢাকা মহানগরীতে দুষ্কৃতিকারীর গুলিতে বিএনপির এক নেতা আহত হয়েছেন। রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কলাবাগান থানা এলাকায় বসুন্ধরা সিটি শপিং মল-এর বিপরীতে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৫)।

আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন আব্দুস সালাম

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শফিকুর রহমান জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ দেশের ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, শফিকুর রহমানের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলা-র সিদলাই এলাকায়। তার বাবার নাম মফিদুল ইসলাম।