বাহারুল আলমের আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৮ পূর্বাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলম-এর নিয়োগ বাতিল করা হয়েছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

এর আগে নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকির-কে নিয়োগ দেওয়া হয়। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি পেয়ে এ দায়িত্বে আসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ