সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমান খান কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে।

জানা যায়, নেপালে জাতীয় সংসদ নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দরের ইমিগ্রেশনে গেলে, দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করেন।

আরও পড়ুন: জাতিসংঘের সংস্কার ও আস্থা পুনর্গঠনের আহ্বান খলিলুর রহমানের

সদ্য বিদায়ী উপদেষ্টা পরিচয় প্রদর্শনের পরও ইমিগ্রেশনের কর্মকর্তা তাকে বসিয়ে রেখে নানাভাবে প্রশ্ন তোলেন। তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশ্য জানালেও তাকে বসিয়ে রাখা হয়।

এই ঘটনার বিষয়ে স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল সাংবাদিকদের জানান, “ঘটনা তেমন কিছু নয়। আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ সম্পন্ন করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।”

আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ