ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ দুইজনকে গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০৩ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এসটিএফ-এর সংবাদ বিজ্ঞপ্তি বরাতে বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসটিএফ জানিয়েছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করার অভিযোগে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীররাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁয়ে আসে, বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে।

এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ। রোববার তাদের আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।