মধ্যপ্রাচ্যগামী ১৪ দিনে ৪৪৮ ফ্লাইট পরিচালনা ও পরিকল্পনা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত মোট ৪৪৮টি ফ্লাইট পরিচালনা ও পরিকল্পনা করা হয়েছে। এসব ফ্লাইট মূলত ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনে ধাপে ধাপে এসব ফ্লাইট পরিচালিত হয়েছে এবং ১৩ মার্চের জন্যও কিছু ফ্লাইট পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ওমানের রাজধানী মাসকাট (MCT), সৌদি আরবের বিভিন্ন শহর এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে ফ্লাইট রয়েছে।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ৬টি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি এবং ৫ মার্চ ৩৮টি ফ্লাইট পরিচালিত হয়।
এছাড়া ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি, ৯ মার্চ ৪০টি এবং ১০ মার্চ ৪২টি ফ্লাইট পরিচালনা করা হয়। ১১ মার্চ ৩৬টি এবং ১২ মার্চ ৪৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন মিজ জেসমিন নাহার
অন্যদিকে ১৩ মার্চের জন্য ৩৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এই সময়ের মধ্যে মোট ৪৪৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে।





