বাড়তি ভাড়া নিলে সরাসরি জানান, ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করলে তা সরাসরি জানাতে বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

আরও পড়ুন: ৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপি বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পুলিশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।

আরও পড়ুন: চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা