মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাড়ছে, ১৮ দিনে মোট ৬২৮টি ফ্লাইট পরিচালনা
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটসমূহের সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ৬২৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত রয়েছে।
ফ্লাইটগুলোর মধ্যে ম্যানামা (MCT) গামী মোট ১২০টি, সৌদি আরব (KSA) গামী ৩০৩টি এবং সংযুক্ত আরব আমিরাত (UAE) গামী ২০৫টি ফ্লাইট রয়েছে। UAE-র মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে পৃথকভাবে ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্লাইট চলাচলের সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি এককভাবে ৬টি ফ্লাইট পরিচালিত হয়, ১ মার্চ ২০টি ফ্লাইট এবং ১২ মার্চ সর্বোচ্চ ৪৮টি ফ্লাইট চালানো হয়। পরিকল্পিত হিসেবে ১৫ ও ১৭ মার্চে ৪৯টি করে ফ্লাইট থাকার তথ্য পাওয়া গেছে।
ফ্লাইটের এই ধারাবাহিকতায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের যাত্রী পরিবহন স্বাভাবিক ও সুরক্ষিত রাখার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জ্বালানিবাহী জাহাজ খালাস, আরও ২ দেশের পথে





