মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জুবাইদা রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৯ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

রোববার (২২ মার্চ) তিনি ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে যাত্রা করেন। যাত্রাপথে তিনি যুক্তরাজ্যে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা

জানা গেছে, এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নিচ্ছেন। শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তির ব্যবহার ও তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি কীভাবে শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী দেশগুলোকে স্বল্পমূল্যে বা বিনামূল্যে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রেক্ষাপটে উপযোগী প্রযুক্তি বাছাই ও বাস্তবায়নে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। কর্মসূচি শেষে জুবাইদা রহমানের দেশে ফেরার কথা রয়েছে।