এপ্রিলের মধ্যে ঢাকার যানজট অনেকটা কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩২ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার আংশিক সমাধান আগামী এপ্রিলের মধ্যেই দৃশ্যমান হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।

আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা—ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), সিটি করপোরেশন, রাজউক, বুয়েটসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

তিনি জানান, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে এবং এসব পরিকল্পনা কার্যকর হলে এপ্রিলের শেষ নাগাদ যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।

আরও পড়ুন: অক্টোবরে নবম পে স্কেলের বেতন, অপেক্ষায় এমপিওভুক্ত শিক্ষকরা

ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীতে ধাপে ধাপে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বর্তমানে সাতটি সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং শিগগিরই আরও ছয়টি মোড়ে এ ব্যবস্থা চালু হবে। পর্যায়ক্রমে ঢাকার প্রায় ১২০টি সিগন্যাল অটোমেশনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।