আজ থেকে স্বাভাবিক ছন্দে দেশ, অফিস-আদালত ও ব্যাংকে পুরোদমে কার্যক্রম
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
রমজান মাসের বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে প্রবেশে বিধিনিষেধ, আলোকসজ্জায় নিষেধাজ্ঞা
নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তখন ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামানোর প্রত্যয় দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী
এর আগে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম আবার পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।
ঈদের দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় নগরজীবনেও আবার কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





