৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
রাজশাহী, পাবনা, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব: তিন বিভাগে বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঝড়ের কারণে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাতে ঢাকাসহ ২০ অঞ্চলে হানা দিতে পারে ঝড়, হতে পারে শিলাবৃষ্টিও





