মধ্যনগরে হামলা ও হত্যা চেষ্টার মামলার আসামি গ্রেফতার
সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে হামলা ও হত্যা চেষ্টার একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ ২০২৬) রাতে উপজেলার মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাছুম মিয়া নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কামাউড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ জাকারিয়ার ছেলে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন
পুলিশ জানায়, সাম্প্রতিক এক সংঘবদ্ধ হামলা, মারধর ও গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে থানায় আনা হয়। গ্রেফতারকৃত আসামিকে রবিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই





