একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৩৫ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, “একাত্তর আগে, বাকি সব পরে”—এটাই হওয়া উচিত জাতীয় ঐক্যের ভিত্তি।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্টি না করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে যথাযথ মর্যাদা দেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জেনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয় এবং ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সবার অবদান সরকার স্বীকার করে। কারো অবদান খাটো করা বা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কারো বিজয় ছিনিয়ে নিতে চাই না। বরং সবাই মিলে একাত্তরের ইতিহাসকে আগে সম্মান জানাতে হবে। একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না।”