স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৪৫ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজ গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে আছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দিলারা হাফিজের সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়নে শনিবার (২৮ মার্চ) সকালে একটি মেডিকেল বোর্ড বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তার চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

এর আগে, দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

এদিকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে পরিবারের সদস্যরা আশা করছেন।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন