আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম
জাতীয় সংসদে সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসিনি, সংবিধান সংস্কারের জন্য এসেছি।”
আরও পড়ুন: ৭ জেলায় বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি অভিযোগ করেন, আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখা প্রয়োজন। তিনি বলেন, “আমি দীর্ঘ সময় ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমরা আশা করি, আপনি যখন ফ্লোর দেবেন, সেখানে কোনো বৈষম্য হবে না।”
নাহিদ ইসলাম উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা একটি মূলতবি প্রস্তাব উত্থাপন করেছেন এবং সে অনুযায়ী স্পিকারের রুলিংও দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখলেও বিরোধী দলের সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন: বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, যার ভিত্তি ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’। তবে এই আদেশের যথাযথ বাস্তবায়ন হচ্ছে না বলে তিনি দাবি করেন।
গণভোটের রায় ও সংশ্লিষ্ট আদেশকে উপেক্ষা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “যে আদেশের ভিত্তিতে আমরা এখানে এসেছি, সেটিকে অসাংবিধানিক বলার চেষ্টা করা হচ্ছে—এটি গ্রহণযোগ্য নয়।”





