হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৪৮ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাম রোগের প্রাদুর্ভাব বাড়ায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম রোগের ভয়াবহতা করোনাভাইরাসের চেয়ে কম নয়। আগামী ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। রোববার সকালে ঢাকার নবাবগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান।

আরও পড়ুন: চট্টগ্রামে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, “টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে।”

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, “আমাদের সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে। যে জায়গায় টিকার ঘাটতি আছে, আমরা তা পূরণ করছি। টিকাদান কর্মসূচি চলবে এবং আমরা নিশ্চিত করব কোনো ঘাটতি থাকবে না। সবাইকে টিকা নেওয়ার জন্য সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, ততই আমরা নিরাপদ থাকব।”

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে হাম সংক্রমণ দ্রুত বেড়ে চলায় জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত শিশু টিকার আওতায় আনা।