প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ভাড়া নতুন করে সমন্বয় করা হয়েছে। এখন থেকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়বে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

আরও পড়ুন: নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও আর্থিক স্বাবলম্বিতা জরুরি: রিজভী

ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, জ্বালানি তেলের দাম ও অন্যান্য ব্যয়ের বিষয় বিবেচনায় এনে এ সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দাম কমলে আবারও বাস ভাড়া পুনর্বিবেচনা বা সমন্বয় করা হবে।

আরও পড়ুন: তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী