মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
মালয়েশিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (২২ এপ্রিল) তিনি বাংলাদেশে ফেরেন। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জনাব তারেক রহমান, এমপির প্রতিনিধিত্ব করে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী The Defence Services Asia (DSA) ও National Security Asia (NATSEC ASIA) 2026-এ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল
সফরকালে সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম ও সামরিক উপকরণ পরিদর্শন করেন।
এছাড়া, ‘ASEAN Security at the Edge of Emerging Technologies’ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আয়োজিত 8th Putrajaya Forum-এ অংশ নেন তিনি। ফোরামে আঞ্চলিক নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আরও পড়ুন: ঢাকা থেকে ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে
সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান মালয়েশিয়ার সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ, প্রশিক্ষণ বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে তিনি সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন।





