রূপপুরে ইউরেনিয়াম স্থাপন: পারমাণবিক যুগে বাংলাদেশ, বিশ্বের ৩৩তম দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম স্থাপনের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

এই মাইলফলকের মধ্য দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষম দেশ হিসেবে যুক্ত হলো। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর নাগাদ এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউরেনিয়াম স্থাপনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ফকির মাহবুব আনাম। এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক এলেক্সি লিখাচেভ।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে একে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তার বক্তব্যে বলেন, এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে এবং দীর্ঘমেয়াদে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।