প্রকৌশলী এম এ ওয়াদুদ খান-এর মৃত্যুতে জ্বালানি খাতে শোক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রকৌশলী জনাব এম এ ওয়াদুদ খান গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হজকিন লিম্ফোমা (Hodgkin Lymphoma) রোগে ভুগছিলেন।

মরহুম এম এ ওয়াদুদ খান বাংলাদেশের জ্বালানি খাতের একজন অভিজ্ঞ ও সম্মানিত পেশাজীবী ছিলেন। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং এলপি গ্যাস লিমিটেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর অধীনে শীর্ষ নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মৃত্যুকালে তিনি দুই কন্যা, জামাতা, তিন নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর নামাজে জানাজা ৩০ এপ্রিল নিজ শহর রাজবাড়ীতে আসর নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।