সীমান্তে পুশইন হলে ব্যবস্থা, চীন সফরে তিস্তা প্রকল্প আলোচনায়: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারত থেকে পুশইনের শঙ্কা দেখা দিলে বাংলাদেশ সরকার তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
তিনি উল্লেখ করেন, আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বাংলাদেশ এরই মধ্যে কড়া প্রতিবাদ জানিয়েছে।
চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরের সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ প্রকল্প বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় এটি অগ্রাধিকার তালিকায় রয়েছে।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে ভারত অথবা চীন সফরে যেতে পারেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে।





