স্ত্রীকে নিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ এক অনুষ্ঠানে যোগ দিতে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে গাড়িতে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সচিবালয় থেকে আগারগাঁও, শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিজেই গাড়ি চালিয়ে যান। এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

জানা গেছে, প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি উপস্থিতদের মধ্যে কৌতূহল ও আলোচনার সৃষ্টি করে। নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই তিনি সরাসরি অনুষ্ঠানস্থলে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব