শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৩:৫৯ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে সরকার বড় পরিসরে বিনিয়োগে প্রস্তুত।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতে শিক্ষা খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা হবে।

তার দাবি, অতীতে শিক্ষা খাতে বিনিয়োগ জিডিপির দেড় শতাংশের বেশি বাড়েনি। বর্তমানে দক্ষ মানবপুঁজি তৈরির লক্ষ্য নিয়ে সরকার নতুন পরিকল্পনায় কাজ করছে।

আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

শিক্ষামন্ত্রী জানান, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের দক্ষতাও বাড়াতে হবে।

তিনি বলেন, ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে আগের সরকার কাঙ্ক্ষিত সফলতা দেখাতে পারেনি। বর্তমান সরকার ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে এবং এ ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন শিক্ষাব্যবস্থার কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষকতা পেশাকে এমন মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এটিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।