রাজধানীর সব বাসায় সোলার প্যানেল স্থাপনে সরকারের উদ্যোগ
রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে সব বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুন মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। এ বিষয়ে সরকারি আদেশ জারির মাধ্যমে আগামী জুনের মধ্যেই নতুন নীতিমালা ঘোষণা করা হবে।
আরও পড়ুন: মরিয়মকাণ্ডে জমায়াত এমপি গাজী নজরুল ৪দিনের ১ম স্ত্রী একদিনের রিমান্ডে
তিনি আরও বলেন, নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত বড় পরিসরে সোলার বিদ্যুৎ ব্যবস্থায় যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিশেষ করে সোলার ও উইন্ড এনার্জি খাতে গুরুত্ব বাড়াতে চায়।
ইকবাল হাসান মাহমুদ জানান, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
বিশেষজ্ঞরা মনে করছেন, রাজধানীর আবাসিক ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক বা সহজলভ্য করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়বে।





